‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাবৃন্দ’র ব্যানারে সংবাদ সম্মেলন। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদে ইশরাক হোসেনকে পুনর্বহাল করার দাবি জানিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা।
তাঁকে পুনর্বহাল করা সম্ভব না হলে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ারও দাবি তাঁদের।আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাবৃন্দ’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষার উদ্যোগসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং ন্যায্য দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।
তাঁর পদত্যাগের ঘটনায় শহীদ পরিবার ও আহতদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।