ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় ‘আন্তর্জাতিক শেফস ডে ২০২৬’ উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় শর বেশি শেফ এবং রন্ধনশিল্প–সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেন
ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় ‘আন্তর্জাতিক শেফস ডে ২০২৬’ উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় শর বেশি শেফ এবং রন্ধনশিল্প–সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেনস্বাস্থ্যকর সৃজনশীলতা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ‘আগামীর জন্য স্বাস্থ্যকর খাবার’ প্রতিপাদ্যে উদ্যাপিত হয়েছে ‘আন্তর্জাতিক শেফস ডে ২০২৬’।পেশাদার শেফদের অবদান উদ্যাপনের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের ভূমিকা তুলে ধরাই ছিল আয়োজনটির মূল উদ্দেশ্য।মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় শর বেশি শেফ এবং রন্ধনশিল্প–সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেন।শেফস ফেডারেশন অব বাংলাদেশের (সিএফবি) আয়োজনে এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি।
এ সময় তিনি বলেন, স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে শেফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর উপাদান ব্যবহার করে সুস্বাদু খাবার তৈরি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে শেফরা মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। আন্তর্জাতিক শেফস ডের এই আয়োজন রন্ধনশিল্পীদের সৃজনশীলতা ও পেশাদারত্বকে উৎসাহিত করবে।অনুষ্ঠানে শে...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।