advertisement
advertisement

শারদীয় দুর্গোৎসবের আবহে বাংলা সাহিত্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসবের আবহে বাংলা সাহিত্য

ড্যাফোডিল বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

advertisement

ড্যাফোডিল বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।শারদীয় দুর্গোৎসবের আবহে বাংলা সাহিত্যের মধ্যযুগীয় কাব্য ‘চণ্ডীমঙ্গল’ নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে ড্যাফোডিল বন্ধুসভা।

১৯ অক্টোবর রাত ১০টায় অনুষ্ঠিত এই পাঠচক্রে কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যটির কালকেতু ও ফুল্লরার উপাখ্যান, সাহিত্যিক তাৎপর্য এবং মধ্যযুগের সমাজ ও লোকজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।শুরুতে কালকেতু ও ফুল্লরার কাহিনিটি বিস্তারিত তুলে ধরা হয়। কাহিনি অনুযায়ী, দেবী চণ্ডীর লীলায় কালকেতু বনে শিকার করতে গিয়ে কোনো পশুপাখির দেখা পান না।

দিন শেষে বাড়ি ফেরার পথে তিনি একটি স্বর্ণগোধিকা দেখতে পান এবং সেটিকে ধরে বাড়িতে নিয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর