হাইকোর্ট ভবন
দেশের অন্যতম অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা (বাংলাদেশ) ও ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
মামলা দুটির কার্যক্রম বাতিল চেয়ে ওই পাঁচ কর্মকর্তার করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গত রোববার রুলসহ এ আদেশ দেন।এই পাঁচ কর্মকর্তা হলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার ও পরিচালক মো. সাজেদুল হক।আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ফুডপ্যান্ডা ও ডেলিভারি হিরো স্টোরস (বাংলাদেশ) লিমিটেডের এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ৩ জুলাই ঢাকার নিম্ন আদালতে মামলা দুটি করেন আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির।
আদালত মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।