‘রিপু রজনী’ দেখতে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর শ্রী শ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরে পূজা চেরী। গত মঙ্গলবার দিবাগত রাতে
‘রিপু রজনী’ দেখতে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর শ্রী শ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরে পূজা চেরী। গত মঙ্গলবার দিবাগত রাতেচট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর শ্রীশ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরের ব্যতিক্রমী পূজামণ্ডপ ‘রিপু রজনী’ ঘুরে দেখেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মণ্ডপে যান।
পরে তিনি কৈবল্যধাম পূজামণ্ডপ পরিদর্শন করেন।স্থানীয় বাসিন্দা আবির সরকার এ সময় অভিনেত্রীর বক্তব্য ভিডিও করেন। পরে তিনি তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। মণ্ডপ ঘুরে নিজের ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করেন অভিনেত্রী পূজা চেরী।পূজা চেরী‘রিপু রজনী’ থিমের প্রশংসা করে পূজা চেরী বলেন, ‘আমার কাছে মনে হয়, এটি অন্যতম সেরা একটি মণ্ডপ হয়েছে। মূলত এ কারণেই এটি দেখতে ঢাকা থেকে ছুটে আসা। আমার কাছে খুবই ভালো লেগেছে।
আমি এই ভাবনাটিকে সাধুবাদ জানাই।’মানুষের মনের ভেতরে থাকা ছয়টি রিপু—লোভ, মোহ, ক্রোধ, হিংসা, অহংকার ও কামনাকে কেন্দ্র করে সাজানো হয় ‘রিপু রজনী’ মণ্ডপ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।