advertisement
advertisement

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ণ
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

advertisement

রিয়াল মাদ্রিদ ৪ : ১ লাইপজিগতিন দিন পর লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় পুরো মনোযোগ দেওয়ার আগে আজ ছিল রিয়াল মাদ্রিদের জন্য সর্বোচ্চ প্রস্তুতির সুযোগ। সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সেই প্রস্তুতিটা বড় জয়ে সেরেছে জোসে মরিনিওর দল। বুন্দেসলিগার ক্লাব লাইপজিগের বিপক্ষে রিয়াল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।

গোল করেছেন বের্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দে।রিয়ালের চার গোলই এসেছে ম্যাচের প্রথম চল্লিশ মিনিটের পর। শুরু থেকে দুই দলই খেলেছে উত্তাপহীন ফুটবল। ম্যাচের প্রথম গোল আসে ৪৩ মিনিটে। গুলেরের শট থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। রিয়ালের জার্সিতে এটি পর্তুগিজ মিডফিল্ডারের প্রথম গোল।বিরতির পর ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গুলের।

জুড বেলিংহামের ক্রস থেকে কিলিয়ান এমবাপ্পের হেডে বল পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন তুরস্কের এই তরুণ।এরপর ৮৩ মিনিটে গোলদাতার খাতায় নাম লেখান এমবাপ্পে নিজেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর