advertisement
advertisement

ব্যাংকার্স সিলেকশন কমিটির ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদের প্রবেশপত্র প্রকাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
ব্যাংকার্স সিলেকশন কমিটির ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদের প্রবেশপত্র প্রকাশ

চাকরির পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে পড়াশোনা করছেন এক প্রার্থী

advertisement

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে এই প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড সম্পন্ন করতে হবে। নির্ধারিত এই সময়সীমা পার হওয়ার পর আর প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।

অফিসার (জেনারেল) পদের নির্বাচনী পরীক্ষার নির্ধারিত তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের তথ্য পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর