advertisement
advertisement

শখের বশে বাড়িতে এনে পুষছিলেন সাপ, কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে যুবক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
শখের বশে বাড়িতে এনে পুষছিলেন সাপ, কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে যুবক

নিজের পোষা সাপের ছোবলে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ইকবাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে

advertisement

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়িতে কাঠের বাক্সে পোষা বিষধর সাপকে খাবার দিতে গিয়ে কামড়ে অসুস্থ হয়েছেন ইকবাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুইয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।ইকবাল হোসেন ভুইয়াকান্দি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। তাঁর দুই মেয়ে ও এক ছেলে আছে।

পরে ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।ইকবালের ভাই ইসলাম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই আগে থেকেই সাপ ধরতে পছন্দ করতেন। প্রায় তিন মাস আগে বাইরে থেকে একটি বিষধর গোখরা সাপ ধরে বাড়িতে আনেন। এরপর একটি কাঠের বাক্সে রেখে পুষতে শুরু করেন।

নিয়মিত এটিকে খাবার দিতেন।সাবিন ইসতেহার, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ইকবালকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর