advertisement
advertisement

ফ্রান্সের সহিংস বিক্ষোভ নিয়ে ‘নির্বোধের’ মতো মন্তব্য করেছেন ট্রাম্প: মাখোঁ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
ফ্রান্সের সহিংস বিক্ষোভ নিয়ে ‘নির্বোধের’ মতো মন্তব্য করেছেন ট্রাম্প: মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ

advertisement

ফ্রান্সের সাম্প্রতিক সহিংস বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিদেশি নেতারা ‘নির্বোধের’ মতো মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।গতকাল বুধবার কাতার সফরকালে দোহায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাখোঁ। তিনি কারও নাম উল্লেখ না করলেও বলেন, গত শনিবারের সহিংসতার পর তথ্য নিয়ে কারসাজি করা হয়েছে।

ফলে বিদেশি নেতাসহ অনেকে অগ্রহণযোগ্য ও নির্বোধের মতো মন্তব্য করেছেন।এসব মন্তব্যের মধ্যে ট্রাম্পের বক্তব্যও রয়েছে কি না, জানতে চাইলে মাখোঁ বলেন, ‘অন্যদের মধ্যে তিনিও আছেন।’ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্সের বিক্ষোভকে ‘উগ্র ইসলামপন্থী’দের আগ্রাসন বলে মন্তব্য করেছেন।প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর রিপাবলিকান পার্টির পক্ষে মধ্যবর্তী নির্বাচনের প্রচার চালানোর সময় ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসী, ‘জিহাদি’ও কমিউনিস্টদের দায়ী করেছেন।দোহায় সাংবাদিকদের মাখোঁ বলেন, ‘এ অঞ্চলে কিংবা আটলান্টিকের ওপারে-নির্বাচনী প্রচারে থাকা কিছু নেতা এমন সব বয়ান ছড়িয়ে দিচ্ছেন, যেগুলো নির্দিষ্ট কিছু গোষ্ঠী স্পষ্টতই ছড়াতে চাইছে।’মাখোঁর অভিযোগ, এসব নেতা নিজেদের রাজনৈতিক প্রচারের জন্য ফ্রান্সকে ব্যবহার করছেন।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু ছবি ছড়ানো হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর