হাঁটা
কাগজে-কলমে আপনার বয়স ৩০, ৪০ কিংবা ৫০। কিন্তু শরীরের বয়স কি আদতে ততটাই? বিজ্ঞানীরা এখন জন্মগত বয়সের পাশাপাশি ‘বায়োলজিক্যাল এজ’ বা জৈবিক বয়সকেও গুরুত্ব দিচ্ছেন। শরীরের কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গ কতটা ভালোভাবে কাজ করছে, তার ওপর ভিত্তি করে এই বয়সের ধারণা করা হয়। কিছু লক্ষণ ইঙ্গিত দিতে পারে, শরীর প্রত্যাশার চেয়ে দ্রুত বুড়িয়ে যাচ্ছে।
তবে জীবনযাপনে পরিবর্তন এনে এই প্রক্রিয়া ধীর করা সম্ভব হতে পারে।১. বোতল বা বয়ামের ঢাকনা খুলতে কষ্ট হয়হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ সুস্থভাবে বয়স বাড়ার গুরুত্বপূর্ণ সূচকআগের মতো সহজে শক্ত ঢাকনা খুলতে পারছেন না? ভারী ব্যাগ বহন করতেও কষ্ট হচ্ছে? এর পেছনে ‘হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ’ বা হাতের আঁকড়ে ধরার শক্তি কমে যাওয়া একটি কারণ হতে পারে। হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ সুস্থভাবে বয়স বাড়ার গুরুত্বপূর্ণ সূচক।
হাত ও কনুইয়ের পেশি শক্ত রাখতে নিয়মিত ব্যায়াম বা বিশেষ বল চেপে ধরার মতো সহজ অনুশীলন উপকারী হতে পারে।২. সিঁড়ি ভাঙা কঠিন লাগে সিঁড়ি ভাঙার সময় পেশির শক্তি, ভারসাম্য, চলাফেরার সক্ষমতা ও ফিটনেস—সবকিছুরই পরীক্ষা হয়সিঁড়ি ভাঙার সময় পেশির শক্তি, ভারসাম্য, চলাফেরার সক্ষমতা ও ফিটনেস—সবকিছুরই পরীক্ষা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।