লরেন্স বিষ্ণোই
ভারতের বিনোদন জগতে এখন এক আতঙ্কের নাম লরেন্স বিষ্ণোই, বিশেষ করে বলিউডে। গত তিন বছরে মুম্বাইয়ে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র পাওয়া গেছে। সর্বশেষ ১৮ অক্টোবর বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা জড়িত থাকার খবর আসে। বলিউডের আরেক অভিনেতা সালমান খানের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে ওই হামলা হয়েছিল বলেও বলা হয়।
পরপর কয়েকটি হামলার ঘটনায় নাম আসার পরও মুম্বাই পুলিশ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে কেন জিজ্ঞাসাবাদ করতে পারছে না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। মুম্বাই পুলিশের বিষ্ণোইকে হাতে না পাওয়ার কারণ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশ। বিষ্ণোই এখন গুজরাটের আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দী।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে কারাগারের বাইরে নেওয়ার ওপর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিধিনিষেধ রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।