advertisement
advertisement

ফেনীতে সকালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুপুরে গ্রেপ্তার ১৩


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
ফেনীতে সকালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুপুরে গ্রেপ্তার ১৩

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিল। আজ সকালে

advertisement

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের সহদেবপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।এর আগে আজ সকালে শহরতলির কালিপাল দশমীঘাট-সংলগ্ন এলাকায় ফেনী সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জন তরুণ মিছিলে অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি কালিপাল এলাকার সড়কের একাংশ প্রদক্ষিণ করে ব্যানার গুটিয়ে চলে যায়।নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১৩ জন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর