advertisement
advertisement

গাছপালা, পাহাড় ও জলাশয় হারিয়ে তাপের ফাঁদে চট্টগ্রাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:২২ অপরাহ্ণ
গাছপালা, পাহাড় ও জলাশয় হারিয়ে তাপের ফাঁদে চট্টগ্রাম

চট্টগ্রামের আরিফিন নগরে নির্বিচারে পাহাড় কেটে গড়ে উঠছে বসতি। সম্প্রতি তোলা

advertisement

পাহাড় কেটে প্লট, জলাধার ভরাট করে স্থাপনা। চার দশকে নগর থেকে হারিয়েছে তিন হাজার জলাধার। ২৩ বছরে পাহাড় কাটার ঘটনায় মামলা হয়েছে ১৩০টি। ১৩ বছরে চট্টগ্রাম জেলায় ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।চট্টগ্রাম নগরের আরেফিন নগরে পাহাড় খুঁজতে গেলে প্রথমে চোখে পড়ে ঘরবাড়ি। পাহাড়ের ভাঁজে ভাঁজে শত শত ঘর। কোথাও ঢাল কেটে সমান করা হয়েছে জমি। কোথাও কাটা পাহাড়ের গায়ে টিনের ঘর।

পাহাড় কেটেই তৈরি হয়েছে চলাচলের সড়ক।সম্প্রতি এ এলাকা ঘুরে দেখা যায়, পাহাড় কেটে বসতি ছড়িয়ে পড়েছে। কোনো অংশে পাহাড়ের ঢাল খাড়া হয়ে আছে। কোথাও মাটি কেটে ধাপে ধাপে জায়গা বের করা হয়েছে। সেই জায়গায় ঘর উঠেছে। কোথাও আবার নতুন কাটা মাটির পাশেই পুরোনো বসতি।

এই পরিবর্তনের আরেকটি চিত্র ধরা পড়ছে কৃত্রিম উপগ্রহের ছবিতে।সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০১১ সালের তুলনায় ২০২৪ সালে চট্টগ্রাম জেলায় ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর