advertisement
advertisement

২০২৭ সালে চিরতরে বন্ধ হয়ে যাবে লিপ সেকেন্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:১২ অপরাহ্ণ
২০২৭ সালে চিরতরে বন্ধ হয়ে যাবে লিপ সেকেন্ড

লিপ সেকেন্ড বলতে কী বোঝায়?

advertisement

চোখের পলক ফেলতে না ফেলতেই যে সময়টুকু পার হয়ে যায়, তা নিয়ে কি আপনি কখনো মাথা ঘামান? আপনার-আমার কাছে এক সেকেন্ডের হয়তো তেমন কোনো দাম নেই। ঘড়ির কাঁটার একটা ‘টিক’ শব্দই তো মাত্র! কিন্তু এই আপাত তুচ্ছ এক সেকেন্ড নিয়েই গত তিন দশক ধরে বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীদের মধ্যে রীতিমতো তুমুল তর্কবিতর্ক ও চুলচেরা বিশ্লেষণ চলছিল! অবশেষে সেই তর্কের অবসান ঘটতে চলেছে।

বিজ্ঞানীদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, আমাদের ক্যালেন্ডার বা সময়ের খাতা থেকে চিরতরে বিদায় নিচ্ছে লিপ সেকেন্ড।ভাবছেন, লিপ সেকেন্ড আবার কী জিনিস? আর এটি বাদ দিলেই বা কার কী আসে যায়! আপনার হয়তো মনে হতে পারে, এটি বিজ্ঞানের কোনো খটমটে তাত্ত্বিক বিষয় যা নিয়ে সাধারণ মানুষের না ভাবলেও চলবে।

কিন্তু সত্যি বলতে কী, এই একটি মাত্র সেকেন্ড বাতিল করার এই যুগান্তকারী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আপনার প্রতিদিনের ব্যবহার করা স্মার্টফোন, ইন্টারনেট, জিপিএস থেকে শুরু করে পুরো বিশ্বের প্রযুক্তি ব্যবস্থার ভবিষ্যৎ!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর