অধ্যাপক জর্জিনা লং
মারাত্মক ত্বকের ক্যানসার ‘মেলানোমা’র পুনরাবৃত্তি ঠেকাতে বিশ্বে প্রথমবারের মতো তৈরি ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষায় বড় সাফল্য মিলেছে। অস্ট্রেলীয় বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, অস্ত্রোপচারের পর প্রচলিত ওষুধের পাশাপাশি এই টিকা প্রয়োগে ক্যানসার ফিরে আসার ঝুঁকি ও মৃত্যুর আশঙ্কা প্রায় অর্ধেক (৪২ শতাংশ) কমে যায়।
আজ শুক্রবার অস্ট্রেলিয়ার গণমাধ্যম এ সাফল্যের ফলাও প্রচার করছে।সিডনিভিত্তিক মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার মেডিক্যাল ডিরেক্টর ও সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জিনা লং এই ট্রায়ালে নেতৃত্ব দেন।
ফলাফলকে ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী উল্লেখ করে তিনি বলেন, ‘বিজ্ঞানের জগতে এটি যেন চাঁদে পা রাখার মতোই এক মৌলিক পরিবর্তন।’মোট ১ হাজার ১৩৭ রোগীর ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচারের দুই বছর পর কেবল প্রচলিত ওষুধ পাওয়া রোগীদের ৭০ শতাংশ ক্যানসারমুক্ত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।