advertisement
advertisement

শিশু কথা বলছে, কিন্তু ঠিকভাবে বলছে তো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
শিশু কথা বলছে, কিন্তু ঠিকভাবে বলছে তো

শিশুর সহজভাবে নিজেকে প্রকাশ করার জন্য, কথা বলার জন্য পরিবেশকে সহজ করতে হবে

advertisement

ছোট্ট এক শিশু যখন প্রথম কথা বলতে শেখে, তখন তার মুখে প্রতিটি নতুন শব্দই আনন্দের। ‘মা’, ‘বাবা’, ‘পানি’—একটা একটা করে শব্দ শিখতে শিখতেই বড় হতে থাকে তার কথা বলার জগৎ। কিন্তু কখনো কি খেয়াল করেছ, কোনো শিশু একটি শব্দ বারবার ভুল বলছে? কিছু শব্দের অংশ বাদ দিচ্ছে? কিংবা তার কথা অন্যরা ঠিকমতো বুঝতে পারছে না?কথা বলতে শেখার সময় শিশুরা কিছু শব্দ ভুল বলতেই পারে। এটা স্বাভাবিক।

বয়স বাড়ার সঙ্গে বেশির ভাগ শিশু ধীরে ধীরে সঠিকভাবে শব্দ উচ্চারণ করতে শেখে। কিন্তু বয়স অনুযায়ী যে ধ্বনিগুলো বলার কথা, সেগুলো বলতে না পারলে কিংবা দীর্ঘদিন ধরে কথা বুঝতে অসুবিধা হলে বিষয়টি একটু খেয়াল করা দরকার।সব ভুলই কি সমস্যানা। কথা শেখার শুরুতে শিশুরা অনেক শব্দ ঠিকভাবে বলতে পারে না। যেমন, ‘স্কুল’ বলতে গিয়ে কেউ হয়তো ‘কুল’ বলে ফেলল।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে ধীরে ধীরে শব্দটির সঠিক উচ্চারণ শিখে নিতে পারে।তাই শিশু কোনো শব্দ ভুল বললেই চিন্তিত হওয়ার দরকার নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর