advertisement
advertisement

শিশুকে বেশি চিনি খাওয়াচ্ছেন, জেনে নিন ঝুঁকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
শিশুকে বেশি চিনি খাওয়াচ্ছেন, জেনে নিন ঝুঁকি

চিনি

advertisement

আপনি চিনি কিনছেন? বাড়িতে শিশু আছে? শিশু থাকলে তার বয়স কত? চিনি শুধু বয়স্ক বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির জন্য সমস্যা নয়, বাড়তি চিনি ছোটদের জন্যও বিপজ্জনক। আর এটি কথার কথা নয়। বিপদের বিষয়টি এসেছে গবেষণায়। শিশুর জীবনের প্রথম ১ হাজার দিন; অর্থাৎ পৌনে তিন বছর চিনি বেশি খেল কি না, তা গুরুত্বপূর্ণ। কারণ, এই বয়সে বেশি চিনি গ্রহণ প্রাপ্ত বয়সে এসে ঝুঁকি বাড়িয়ে দেয়।

বিজ্ঞানীরা দেখেছেন, শিশু বয়সে বেশি চিনি গ্রহণ করলে তা মস্তিষ্কের বিকাশ প্রভাবিত করতে পারে। মস্তিষ্কের ১১টি জায়গায় চিনির কারণে পার্থক্য তৈরি হতে দেখেছেন গবেষকেরা।এটি নতুন ধরনের গবেষণা। যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ১৫ বছরের বেশি সময় ধরে গবেষণাটি করেছেন। গত আগস্টে এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

গবেষণায় বিজ্ঞানীরা অনুসন্ধান করতে চেয়েছেন, শৈশবে চিনির সংস্পর্শ থাকা একজন ব্যক্তির প্রাপ্ত বয়সে মানসিক স্বাস্থ্য, খাদ্যাভ্যাস ও স্নায়ুর বিকাশ প্রভাবিত করে কি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর