advertisement
advertisement

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:২১ অপরাহ্ণ
রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফটক। গতকাল বুধবার দুপুরে

advertisement

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা শেষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। আগামীকাল শুক্রবার তাঁরা কাজে যোগ দেবেন।পাঁচ দফা দাবিতে গতকাল বুধবার সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

দাবির মধ্যে রয়েছে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসকদের নিরাপত্তা জোরদার, রোগীর স্বজনদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু করা। হাসপাতালের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি পূরণের আশ্বাসে কাজে ফেরার সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকেরা।হাসপাতালের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি পূরণের আশ্বাসে কাজে ফেরার সিদ্ধান্ত নেন ইন্টার্ন চিকিৎসকেরা।

রাজশাহী মেডিকেলের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি শাহাদাত মাহমুদ ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ইন্টার্ন চিকিৎসকেরা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, কর্তৃপক্ষের প্রতি আস্থা রেখে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর