advertisement
advertisement

৭৫ বছরের পুরোনো গাউন আর ৫৫.৮ ক্যারেটের হীরায় কিম কার্দাশিয়ানের ভিন্টেজ লুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
৭৫ বছরের পুরোনো গাউন আর ৫৫.৮ ক্যারেটের হীরায় কিম কার্দাশিয়ানের ভিন্টেজ লুক

অ্যাকাডেমি মিউজিয়াম গালার রেড কার্পেটে কিম পরেছিলেন ১৯৫১ সালের বালেনসিয়াগা গাউন। সাত দশকের বেশি পুরোনো এই পোশাকেই ফুটে উঠেছে ভিন্টেজ ফ্যাশনের আভিজাত্য।

advertisement

ভিন্টেজ ফ্যাশন, বিশাল সিল্কের বো আর ঝলমলে হীরার গয়না। অ্যাকাডেমি মিউজিয়াম গালায় কিম কার্দাশিয়ানের সাজে মিশেছে পুরোনো হলিউডের আভিজাত্য। ১৯৫১ সালের বালেনসিয়াগা গাউনে কীভাবে নজর কাড়লেন এই মার্কিন উদ্যোক্তা? দেখে নিন তাঁর লুকের ১৫টি গুরুত্বপূর্ণ দিক।৭৫ বছরের পুরোনো গাউন অ্যাকাডেমি মিউজিয়াম গালার রেড কার্পেটে কিম পরেছিলেন ১৯৫১ সালের বালেনসিয়াগা গাউন।

সাত দশকের বেশি পুরোনো এই পোশাকেই ফুটে উঠেছে ভিন্টেজ ফ্যাশনের আভিজাত্য। এলিজাবেথ টেলরের অনুপ্রেরণা হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের সাজ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন কিম। তাঁর লুকজুড়ে ছিল পুরোনো দিনের গ্ল্যামারের ছোঁয়া। সাজের নেপথ্যে ল রোচকিমের এই লুকের স্টাইলিং করেছেন ফ্যাশন স্টাইলিস্ট ল রোচ। তিনিই ১৯৫১ সালের গাউনটি সংগ্রহ করেন এবং পোশাকটির পরিচয় প্রকাশ করেন।

অফ-হোয়াইটে আভিজাত্যঅফ-হোয়াইট রঙের স্ট্র্যাপলেস গাউনটির নকশা ছিল বডিহাগিং ও ফ্লোরটাচ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর