ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষি ব্যাংকের একটি শাখায় ভল্টের তালা ভাঙার সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানায়
দুই লাখ টাকা ঋণ পেতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের একটি শাখায় গিয়েছিলেন কাওসার আহমেদ নামের এক তরুণ। কিন্তু ঋণ না পেয়ে তিনি ‘ব্যাংক লুটের’ পরিকল্পনা করেন।পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি কাওসার গতকাল বুধবার রাত সাড়ে তিনটার দিকে কৃষি ব্যাংকের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার শাখায় যান। ছুরির ভয় দেখিয়ে প্রথমে নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলেন। এর পর ব্যাংকের ভল্ট (সুরক্ষিত যে জায়গায় টাকা রাখা হয়) পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন।
তবে শেষ রক্ষা হয়নি। ভল্টের তালা ভাঙার সময় ধরা পড়েন তিনি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ব্যাংকের একজন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন।গ্রেপ্তার কাওসার আহমেদ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার স্বীকার করেছেন, ব্যাংক থেকে ঋণ না দেওয়ায় ভল্টের তালা ভেঙে টাকা লুট করার পরিকল্পনা করেছিলেন।ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম (সাগর) বলেন, ‘গভীর রাতে গেটের তালা ভেঙে এক যুবক ব্যাংকের ভেতরে ঢুকে ডাকাডাকি শুরু করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।