advertisement
advertisement

হুতিদের ঠেকাতে যুক্তরাজ্য কেন সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে, দুই দেশের সম্পর্কের ইতিহাস কী বলছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
হুতিদের ঠেকাতে যুক্তরাজ্য কেন সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে, দুই দেশের সম্পর্কের ইতিহাস কী বলছে

তুরস্কের কাহরামানমারাশে ব্রিটিশ বিমানবাহিনীর এ৪০০এম অ্যাটলাস উড়োজাহাজ। ১০ ফেব্রুয়ারি ২০২৩

advertisement

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় টাইফুন যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির রাজকীয় বিমানবাহিনীর (আরএএফ) এসব যুদ্ধবিমান সৌদি আরবে মোতায়েন করা হবে। হুতিরা আনসার আল্লাহ (যার অর্থ আল্লাহর সাহায্যকারীরা) নামেও পরিচিত।গত মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ‘প্রতিরক্ষামূলক’ কাজে ব্যবহার করা হবে।

এগুলো ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না।ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব।গত কয়েক সপ্তাহে সৌদি আরবে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। দেশটির তেল স্থাপনা ও রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরেও হামলা হয়েছে।

অন্যদিকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে।সৌদি আরবকে সহায়তায় যুক্তরাজ্যের যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত দুই দেশের শতাব্দীপ্রাচীন সামরিক অংশীদারত্বের সর্বশেষ অধ্যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর