advertisement
advertisement

মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের বাজারে অনিশ্চয়তা, বাংলাদেশের শঙ্কা কতটা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের বাজারে অনিশ্চয়তা, বাংলাদেশের শঙ্কা কতটা

জ্বালানি তেল

advertisement

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে তেলের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১১০ ডলার।

চলতি সপ্তাহের পুরো সময় তেলের দাম ১১০ ডলারের আশপাশে আছে।আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস, জ্বালানির মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্বে তেলের চাহিদা কমবে। তেলের বাজারে একদিকে সরবরাহ–সংকটের আশঙ্কা, অন্যদিকে চাহিদা কমে যাওয়ার প্রবণতা—দুই বিপরীতমুখী পরিস্থিতি তৈরি হয়েছে। এই নানামুখী ঘটনায় তেলের বাজারে অনিশ্চয়তা আছে।বাজারের এই অস্থিরতার মধ্যে তেলের দামের গতিপ্রকৃতি নতুন করে আলোচনায় এসেছে।

মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে সরবরাহব্যবস্থা স্বাভাবিক হতে দেরি হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর