সড়কে দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধকগুলো দৃশ্যমান করে দেন বন্ধুরা
দিনের আলো তখনো ঠিকমতো ফোটেনি। চারদিক হালকা কুয়াশায় আচ্ছন্ন। এরই মধ্যে হাতে ঝাড়ু, সাদা রঙের কৌটা, রঙের তুলি, পানির বালতি ও ন্যাকড়া নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন দিনাজপুর বন্ধুসভার একদল বন্ধু। উদ্দেশ্য, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধকগুলো দৃশ্যমান এবং ধুলাবালুতে ঢেকে যাওয়া ট্রাফিক সাইনবোর্ড পরিষ্কার করা।জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পথচারী ও যানবাহনের চালকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে দিনাজপুর বন্ধুসভা।
কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা কলেজ মোড় থেকে কার্যক্রম শুরু করেন বন্ধুরা। ওই এলাকার সড়কে থাকা গতিরোধকগুলো দূর থেকে স্পষ্টভাবে বোঝা যায় না। ফলে অনেক সময় চালকেরা যথাসময়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেন না।
এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি যাত্রী ও পথচারীদের দুর্ভোগের সৃষ্টি হয়।ধুলাবালুতে ঢেকে যাওয়া ট্রাফিক সাইনবোর্ড পরিষ্কার করছেন এক বন্ধুএ সমস্যা সমাধানে বন্ধুরা প্রথমে গতিরোধকগুলোর ধুলাবালু ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।