advertisement
advertisement

রংপুর কি এক দিনের পরিষ্কার শহর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
রংপুর কি এক দিনের পরিষ্কার শহর

প্রধানমন্ত্রীর আগমনে রংপুর শহরকে দেখা যায় পরিষ্কার–পরিচ্ছন্ন

advertisement

এক দিনের জন্য রংপুর পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছিল। ফুটপাতে দোকান ছিল না, আবর্জনামুক্ত ছিল সড়ক। পোস্টার-ব্যানার সব তুলে ফেলা হয়েছিল। সড়ক বিভাজকে রোপণ করা হয়েছে অসংখ্য ফুলের গাছ। বছরের পর বছর ধরে ভাঙা সড়ক রাতারাতি মেরামত করা হয়েছে। যে সড়ক দিয়ে রিকশায় চলাচল করলে শরীরে ব্যথা হতো, সেই সড়কও রাতারাতি পিচঢালা হয়েছে। সড়কের পাশে অনেক দেয়াল রং করা হয়েছে।

কদিন আগের রংপুরকে আর চেনাই যাচ্ছিল না।২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান শারদোৎসবে সর্বজনীন দুর্গাপূজা পরিদর্শনে রংপুর এসেছিলেন। তাঁর রংপুরে আগমন উপলক্ষে রংপুরকে পরিচ্ছন্ন শহরে পরিণত করা হয়েছিল। এই পরিচ্ছন্নতা কি শুধু এক দিনের জন্য? রংপুর শহর যে পরিচ্ছন্ন শহরে পরিণত করা যায়, সেই সক্ষমতার পরিচয় দিয়েছে রংপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তর।

তাহলে এই পরিচ্ছন্নতা কি নগরবাসীর জন্য ধরে রাখা যাবে না?রংপুর-গাইবান্ধা শহর রক্ষার প্রস্তুতি কবে নেওয়া হবেরংপুর শহরের অনেকেই বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে কিংবা ঘন ঘন যদি রংপুর আসতেন, তাহলে রংপুরকে আমরা পরিষ্কার শহর হিসেবে পেতাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর