এইচএসসি পরীক্ষা
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। এর মধ্যে ২৯ অক্টোবর ফল প্রকাশ হতে পারে।ঢাকা শিক্ষাবোর্ডের উচ্চ পর্যায়ের একটি সূত্র আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, সাধারণত বৃহস্পতিবার ফল প্রকাশ করা হয়। সেই হিসেবে ২৯ অক্টোবর বৃহস্পতিবার।
এদিন ফল প্রকাশ হতে পারে।জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। আশা করছেন আগামী রোববার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানতে পারবেন।এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যেএ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।