কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ঢাকামুখী আপ লাইন দিয়ে প্রবেশ করছে বিজয় এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার দুপুরে
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ২৪ ঘণ্টার বেশি সময় পর ঢাকা–চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী (আপ) লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে।
এর মধ্য দিয়ে দুর্ঘটনার কারণে বন্ধ থাকা আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।এর আগে আজ সকাল সাতটায় দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত কর্ণফুলী কমিউটার এক্সপ্রেসের একটি বগি আপ লাইনে পড়ে থাকায় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা যায়নি।
পরে বগিটি সরিয়ে নেওয়ার পর দুপুরে আপ লাইন দিয়ে প্রথম ট্রেন চলাচল করে।ঢাকামুখী লাইন চলাচলের উপযোগী ঘোষণা, তবে চলছে না ট্রেনলাকসাম রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।