advertisement
advertisement

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, বাংলাদেশের প্রস্তুতি কতটা, ঝুঁকি কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, বাংলাদেশের প্রস্তুতি কতটা, ঝুঁকি কী

প্রতীকী ছবি

advertisement

পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ওয়েবসাইট এবং অনলাইন সেবাগুলো কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা। ওয়েবসাইটের পেছনের বিভিন্ন কাজ পরিচালনায় এটি ব্যবহার করা হয়। যেমন ব্যবহারকারীর দেওয়া তথ্য প্রক্রিয়াকরণ, ডেটাবেজ থেকে তথ্য আনা, লগইন যাচাই, অনলাইন ফরম পরিচালনা এবং ওয়েবপেজে পরিবর্তনশীল তথ্য দেখানো।

ওয়ার্ডপ্রেসের মতো জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমেও পিএইচপি ব্যবহৃত হয়।সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধসাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বের বিপুলসংখ্যক ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর