চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই
চ্যাটজিপিটি ব্যবহারে নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে নির্মাতা ওপেনএআই। এখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন–সংক্রান্ত তথ্য দেওয়া যাবে।
আজ বৃহস্পতিবার চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কাছে পাঠানো এক ই–মেইলে এ বিষয়ে জানিয়েছে ওপেনএআই।‘ওপেনএআই টিম’–এর পাঠানো ই–মেইলে লেখা হয়েছে, ‘আমরা আমাদের প্রাইভেসি (ব্যক্তিগত গোপনীয়তা) পলিসি আপডেট করছি যাতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন–সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করা যায়, যার মধ্যে রয়েছে সেগুলো কীভাবে কাজ করে এবং আপনি কীভাবে আপনার অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করতে পারেন।’ফ্রি ও গো প্ল্যানের গ্রাহকেরা বিজ্ঞাপন দেখতে পারেন, এ তথ্য জানানো হয়েছে।
তবে চ্যাটজিপিটির প্লাস, প্রো, এন্টারপ্রাইজ ও শিক্ষা সংস্করণগুলোয় (প্ল্যান) কোনো বিজ্ঞাপন থাকবে না।ই–মেইলে বলা হয়েছে, ‘বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরগুলোকে প্রভাবিত করে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।