advertisement
advertisement

হঠাৎ অবস্থার অবনতি, মডেল–অভিনেত্রী তুলনা মারা গেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
হঠাৎ অবস্থার অবনতি, মডেল–অভিনেত্রী তুলনা মারা গেছেন

তুলনা আল হারুন। ফেসবুক থেকে

advertisement

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসার আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। তুলনার মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর মা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম।

আজ শনিবার দুপুরে আমেনা বেগম প্রথম আলোকে জানান, দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তুলনাকে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। এরপর বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর ঢাকার আহ্ছানিয়া মিশন হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে অন্য হাসপাতালে নেওয়া হয়। এরপর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

২০ অক্টোবর তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর