advertisement
advertisement

বিজ্ঞানীর সবচেয়ে বড় ক্ষমতা হলো মানসিক শক্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞানীর সবচেয়ে বড় ক্ষমতা হলো মানসিক শক্তি

বিজ্ঞানচিন্তা-মেটাল আয়োজিত বিজ্ঞানবক্তৃতায় বক্তব্য রাখছেন অশোক সেন

advertisement

ভারতের নামী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী অশোক সেন। সম্প্রতি প্রথম ভারতীয় বাঙালি বিজ্ঞানী হিসেবে পেয়েছেন অস্কার ক্লেন মেডেল। এর আগে এই পুরস্কার পেয়েছেন স্টিফেন হকিং, পিটার হিগসের মতো বহু কিংবদন্তি বিজ্ঞানসাধকেরা। অশোক সেন বর্তমানে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে কর্মরত।তিনি ১৯৫৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে করেন স্নাতক।

যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন ফার্মিল্যাবে ও স্ট্যানফোর্ড লিনিয়ার এক্সেলেটর কেন্দ্রে। ভারতে ফিরে প্রথমে যোগ দেন টাটা ইনস্টিটিউটে। এরপর এলাহাবাদ হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে গবেষণা করছেন তিনি। ড. সেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও স্ট্রিংতত্ত্ববিদ হিসেবে সারা বিশ্বে পরিচিত।

স্ট্রিং থিওরির বিস্তারিত ব্যাখ্যার পাশাপাশি কোয়ান্টাম গ্র্যাভিটি–সম্পর্কিত নানা জটিল সমস্যার সমাধান করেছেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর