ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার একটি ভালো কাজ
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা। ওই শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে একাদশ ও দ্বাদশ শ্রেণির সব নতুন পাঠ্যবইসহ সহায়ক বই, তিন রিম কাগজ ও তিন ডজন কলম দিয়েছেন বন্ধুরা।পাশাপাশি আগামী দুই বছর তাঁর পড়াশোনার যাবতীয় খরচ বহন করা হবে।
২৩ অক্টোবর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের ওই শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।ওই শিক্ষার্থীর নাম সামিয়া বেগম। সে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তাঁর গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ঝামারবালি গ্রামে। মা, বাবা ও ভাই-বোনের সঙ্গে সে দক্ষিণ মৌড়াইল এলাকার একটি বাসায় ভাড়ায় থাকেন। তাঁর বাবা বর্তমানে বেকার।
মাঝেমধ্যে ফেরি করে পণ্য বিক্রি করেন।এক ভাই ও তিন বোনের মধ্যে সামিয়া দ্বিতীয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।