advertisement
advertisement

শুটিংয়ে কারা আসছে? টাইগারের ওপর হামলার পর সতর্কবার্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
শুটিংয়ে কারা আসছে? টাইগারের ওপর হামলার পর সতর্কবার্তা

টাইগার শ্রফ: ছবি: ইনস্টাগ্রাম

advertisement

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার পর এবার শুটিং সেট ও স্টুডিওর নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। চলচ্চিত্রশিল্পের কর্মীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) বলেছে, শুধু তারকা নন, শুটিংয়ে যুক্ত প্রত্যেকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য কর্মী নিয়োগের আগে পরিচয় ও অতীতের তথ্য যাচাই এবং সেটে প্রবেশের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সংগঠনটি।

পরিচয় যাচাই ছাড়া প্রবেশ নয় এফডব্লিউআইসিইর জারি করা নির্দেশিকায় শুটিংয়ের জায়গা ও স্টুডিওতে প্রবেশকারী ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে। কর্মীদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্যের নথি যথাযথভাবে সংরক্ষণ করতেও বলা হয়েছে।কাউকে নিয়োগের আগে তাঁর পরিচয়, অতীতের তথ্য এবং সংশ্লিষ্ট কাজের যোগ্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে সংগঠনটি।

অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।টাইগার শ্রফ নিরাপত্তা শুধু তারকাদের জন্য নয়টাইগার শ্রফ, সালমান খান ও পরিচালক রোহিত শেঠিকে ঘিরে হামলা ও হুমকির বিভিন্ন ঘটনার পর চলচ্চিত্রশিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর