advertisement
advertisement

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ আর দানবাক্স পঞ্চম দফায় খোলা হয়েছে। এবার টাকা পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার। শনিবার সকালের ছবি

advertisement

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের সিলগালা করা ঐতিহাসিক ডেগ এবং নতুন করে স্থাপন করা দানবাক্সের টাকা গণনা করে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে। আজ শনিবার সকাল নয়টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে টাকা গণনা শুরু হয়। সন্ধ্যা ছয়টার দিকে গণনা শেষ হয়।

পরে মাজার প্রাঙ্গণে উপস্থিত মানুষের উদ্দেশে প্রাপ্ত অর্থের পরিমাণ ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক জানান, বাংলাদেশি টাকার পাশাপাশি দানবাক্সে ১ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ৩ ভ‌রি ১৩ আনা রূপা পাওয়া গেছে।

এ ছাড়া ব্রিটিশ ১৪ পাউন্ড, ভারতীয় ৭ হাজার ৬৪৭ রুপি, থাইল্যান্ডের ২০ বাথ, সৌদি আরবের ৯৩ রিয়াল, মালয়েশিয়ার ১১ রিঙ্গিত, ২৯ মার্কিন ডলার, কাতারের ১৭ রিয়াল, ৭ দশমিক ৩৩ ইউরো, হংকংয়ের ১০ ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফা গণনায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গিয়ে‌ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর