advertisement
advertisement

হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি  জরুরি

হাড়ের সুস্থতায় তিনটি পুষ্টি উপাদান জরুরি

advertisement

হাড় মজবুত ও শক্ত করতে তিন ধরনের পুষ্টি খুব জরুরি—ক্যালসিয়াম, ভিটামিন ডি ও যথেষ্ট আমিষ। ক্যালসিয়াম ও ফসফেট হাড়ের প্রধান খনিজ উপাদান। প্রোটিন হাড়ের কোষগুলোকে ধরে রেখে মজবুত করে। আর ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম ঠিকভাবে শোষিত হয় না। অস্টিওপোরোসিস হলে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। বয়স্ক ব্যক্তি ও মেনোপজের পর নারীদের এ রোগের ঝুঁকি বাড়ে।

অস্টিওপোরোসিস ঠেকাতে খাদ্যাভ্যাসে অবশ্যই এই তিন ধরনের খাবার রাখতে হবে।হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ১. ক্যালসিয়াম হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। দুধ, দই, কাঁটাসহ ছোট মাছ, তিল ও সবুজ শাকসবজি থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যায়। ২. ভিটামিন ডি ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। সূর্যের আলো, তৈলাক্ত মাছ ও ডিমের কুসুম ভিটামিন ডির উৎস।

ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট সেবন করা যায়।৮০ পেরিয়েও যাঁদের স্মৃতিশক্তি অসাধারণ, তাঁদের সবার মধ্যে একটাই মিলহাড় ও পেশির সুস্থতা বজায় রাখতে যথেষ্ট প্রোটিন দরকার৩. পর্যাপ্ত প্রোটিনহাড় ও পেশির সুস্থতা বজায় রাখতে যথেষ্ট প্রোটিন দরকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর