গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় ওই ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।আদালতের এ-সংক্রান্ত কাগজপত্র অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সার্জেন্ট আল মামুন (৩৯), ল্যান্স করপোরাল মো. নুরুজ্জামান (৩১), মো. সোহেল রানা (৩২), মো. মুকুল গাজী (২৬), মাহফুজুর রহমান (২২) ও মো. জিয়াউল ইসলাম (৩৫)।
তাঁদের মধ্যে সার্জেন্ট আল মামুন ও ল্যান্স করপোরাল নুরুজ্জামান ডিজিএফআইয়ের সদস্য। আর সোহেল রানা আনসার বাহিনীর সদস্য।মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাসেল ইসলাম গতকাল সন্ধ্যার পর ছয় আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এই আসামিদের গত শনিবার রাতে শ্যামলী এলাকা থেকে আটক করে শেরেবাংলা নগর থানা–পুলিশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।