লেনোভোর নতুন মডেলের গেমিং ল্যাপটপ
লেনোভোর এলওকিউ সিরিজের দুটি নতুন মডেলের গেমিং ল্যাপটপ দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘৮৩জেই০১এইচএক্সএলকে’ এবং ‘৮৩জেই০১এইচডব্লিউএলকে’ মডেলের ল্যাপটপ দুটিতে ১৪তম প্রজন্মের ইনটেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর রয়েছে, ফলে সহজেই উন্নতমানের গেম খেলার পাশাপাশি দ্রুত ভিডিও সম্পাদনা এবং একসঙ্গে একাধিক কাজ করা যায়।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি মডেলের ল্যাপটপেই রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৫ র্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা।
১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস পর্দার ল্যাপটপগুলোর ওজ্জলতা ৩০০ নিটস এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় সহজেই উন্নতমানের ছবি ও ভিডিও দেখা যায়।ল্যাপটপগুলোতে ২৪ জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহমিক অডিও, প্রাইভেসি শাটার এবং ৫ মেগাপিক্সেলের ই-শাটার ওয়েবক্যাম রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।