advertisement
advertisement

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

ব্যাংকে লেনদেন

advertisement

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। সমিতি দাবি করেছে, ব্যবসায়ীদের জানমালের ক্ষতি রোধ করার লক্ষ্যে কোনোভাবেই দেশকে ছুটির ফাঁদে ফেলা যাবে না।

বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতাল যেমন বন্ধ রাখা যায় না, তেমনি ব্যাংকও এক দিনের বেশি বন্ধ রাখা যাবে না।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো অজুহাত ও সুযোগ পেলেই শুক্র ও শনিবার এই দুই দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন বন্ধ অথবা বন্ধের দিন খোলা রেখে বিশেষ করে বৃহস্পতিবার ও রোববার বন্ধ রেখে লম্বা ছুটির ফাঁদে ফেলা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ব্যাংক একটি আর্থিক সেবামূলক খাত।

দুই দিন সাপ্তাহিক ছুটি, সেই সঙ্গে ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা, বড়দিনসহ বিভিন্ন পার্বনে সরকারি ছুটি ও সরকারি অন্যান্য ছুটিসহ বছরে ১২০-১৩০ দিন বন্ধ থাকার কারণে আমরা ব্যাংকিং লেনদেনে ভীষণভাবে বাধাগ্রস্ত হই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর