গাজীপুরের কুনা এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হামলায় আহত নওরীন মহসীন (বাঁয়ে) ও তাঁর স্বামী ফুয়াদ আলম (ডানে)
গাজীপুর মহানগরের কুনা এলাকায় একটি বাসায় ঢুকে এক দম্পতিকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও থানায় এ ঘটনায় মামলা নেয়নি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।গত রোববার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ফুয়াদ আলম ওরফে ফাহিম (২৭) ও তাঁর স্ত্রী নওরীন মহসীন (২১)।মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এসে নিজেদের ওপর হামলা ও পুলিশের মামলা না নেওয়ার অভিযোগ তুলে ধরেন এই দম্পতি। ফুয়াদ আলম জানান, গাছা থানার কুনা এলাকায় তাঁদের পৈতৃক বাড়ি রয়েছে। মা-বাবা মারা যাওয়ার পর তিনি স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করছেন।
গত রোববার রাতে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে ভেতরে ঢোকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।