advertisement
advertisement

লাক্কাতুরা চা-বাগানের তিন মুচির পাশে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ণ
লাক্কাতুরা চা-বাগানের তিন মুচির পাশে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার একটি ভালো কাজ

advertisement

সিলেটের লাক্কাতুরা চা-বাগানের কৃষ্ণতলায় মুচি সম্প্রদায়ের তিনজন অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে তাঁদের হাতে আর্থিক অনুদান, খাদ্যসামগ্রী ও জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় পেশাগত উপকরণ উপহার দেওয়া হয়।এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক মানুষের জীবনসংগ্রামকে কাছ থেকে জানা, তাঁদের জীবিকা নির্বাহে সহযোগিতা করা এবং সমাজে সব সৎ পেশার প্রতি সম্মান ও মানবিক মর্যাদার বার্তা ছড়িয়ে দেওয়া।

উপকারভোগী তিনজন সিলেটের মাহমুদাবাদ এলাকার মুচি সম্প্রদায়ের বাসিন্দা।তাঁদের জুতা মেরামতের কাজে ব্যবহৃত ক্ষতিগ্রস্ত বাক্সগুলো মেরামত করে দেন বন্ধুরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর