advertisement
advertisement

‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি: নারী উদ্যোক্তাদের সাফল্য উদ্‌যাপন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি: নারী উদ্যোক্তাদের সাফল্য উদ্‌যাপন

‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করছেন সংসদ সদস্য সেলিনা সুলতানাসহ আমন্ত্রিত অতিথিরা

advertisement

নারী উদ্যোক্তাদের সাফল্য উদ্‌যাপন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশীয় পণ্যের প্রচার-প্রসারের প্রত্যয়ে হয়ে গেল ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান। গত শুক্রবার ঢাকার বনশ্রীর একটি রেস্তোরাঁয় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

‘পঞ্চমীর আলোয় অনন্যা-উদ্যোক্তাদের মহামিলনমেলা ২০২৬’ শীর্ষক এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তা, বিশিষ্ট অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিনা সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যুগ্ম সচিব ও সদস্য পরিচালক সালেহা বিনতে সিরাজ এবং অভিনয়শিল্পী ও লেখক ফারজানা ছবি।এ ছাড়া উপস্থিত ছিলেন উপস্থাপক ও অভিনয়শিল্পী ফেরদৌস আরা বন্যা, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও সংগীতশিল্পী সৈয়দা আফসানা রুমকি, ফুড কনটেন্ট ক্রিয়েটর আমিনুল করিম (পেটুক সাহেব), মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল কনসালট্যান্ট অ্যাডভোকেট রিসালাতুন্নাহার রিনা, আশরাফুননেছা মেবিনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।নারী উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজনের প্রশংসা করে সংসদ সদস্য সেলিনা সুলতানা ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি ‘খ তে খাঁটি পরিবার’-এর সাফল্য কামনা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর