advertisement
advertisement

নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর মামলায় মিজানুর রহমান ও বিকাশ চন্দ্রের জামিন মঞ্জুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর মামলায় মিজানুর রহমান ও বিকাশ চন্দ্রের জামিন মঞ্জুর

গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা হয়। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর–লুটপাট করা হয়

advertisement

রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় মো. মিজানুর রহমান এবং বিকাশ চন্দ্রের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মারুফ রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুই আসামির জামিনের আবেদন ছিল। শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ উপস্থিত ছিল।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।গুলি ছুড়তে ছুড়তে ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, পরে লুটপাটগত ২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরদিন ২৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। ১ অক্টোবর তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৭ অক্টোবর রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।৪ অক্টোবর বিকাশ চন্দ্র সরকারকে মাগুরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর