advertisement
advertisement

কে কোন পুরস্কার জিতলেন, দেখে নিন এক নজরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
কে কোন পুরস্কার জিতলেন, দেখে নিন এক নজরে

হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াস। এবারের দুই ব্যালন ডি’অর জয়ী।

advertisement

গোলের পর গোল। প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়ে গত মৌসুমটা নিজের করে নিয়েছিলেন হ্যারি কেইন। এবার সেই গোলবন্যার পুরস্কারও পেলেন ইংল্যান্ড অধিনায়ক।

লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবারের মতো জিতলেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর।লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্রবর্তিত ব্যালন ডি’অর ২০২৬।মেয়েদের ব্যালন ডি’অর উঠেছে বার্সেলোনা অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেয়াসের হাতে।

গত মৌসুমে বার্সেলোনার চার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্প্যানিশ মিডফিল্ডার এ নিয়ে তৃতীয়বার জিতলেন পুরস্কারটি।চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক এবারের ব্যালন ডি’অরের বিভিন্ন বিভাগে পুরস্কারজয়ীদের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর