advertisement
advertisement

এবার ৭৫ হাজার টাকা দামের শাড়ি! নতুন বিতর্কে তিশা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
এবার ৭৫ হাজার টাকা দামের শাড়ি! নতুন বিতর্কে তিশা

তানজিন তিশা

advertisement

এক শাড়ির মামলা চলছে, আরেক শাড়ি নিয়ে নতুন মামলা; এবার অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি—অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে শাড়ি নিয়ে বিতর্ক যেন থামছে না। একটি জামদানি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলার আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যেই ৭৫ হাজার টাকা দামের আরেকটি শাড়ি নিয়ে করা মামলার পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগেও তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।

একের পর এক আইনি জটিলতার মধ্যে পড়েছেন এই অভিনয়শিল্পী। অন্যদিকে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।তানজিন তিশাএক শাড়ি নিয়ে বিতর্কের শুরু২০২৫ সালের অক্টোবরে অনলাইন পোশাক বিক্রির প্রতিষ্ঠান অ্যাপোনিয়ার একটি জামদানি শাড়ি নিয়ে আলোচনায় আসেন তানজিন তিশা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শাড়িটি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তিশা তা করেননি, এমনকি শাড়ির মূল্যও পরিশোধ করেননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর