advertisement
advertisement

স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব

এসকেএফ অনকোলজির আয়োজনে ‘বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনা গত শনিবার অনুষ্ঠিত হয়

advertisement

স্তন ক্যানসার মানেই মৃত্যু নয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এমনকি অনেক ক্ষেত্রে স্তন অপসারণ করারও প্রয়োজন হয় না। স্তন ক্যানসারের চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা শুরু করার গুরুত্ব বোঝাতে কথাগুলো বলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম।

তিনি প্রথম আলো ডটকমের আয়োজনে ‘বিশ্বমানের ক্যানসার–চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন। গত শনিবার অনুষ্ঠানটি প্রথম আলো ও এসকেএফের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়। অধ্যাপক ডা. সাগরিকা শারমীনের উপস্থাপনায় এ পর্বে আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম।

‘পিংক অক্টোবর’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে স্তন ক্যানসারের পরিস্থিতি, রোগের ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ, স্ক্রিনিং ও রোগনির্ণয়, স্তন অপসারণ না করে অস্ত্রোপচার, আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং চিকিৎসায় সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর