বৈঠক শেষে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ২৮ অক্টোবর
ভবিষ্যতে আর কেউ যাতে গুমের শিকার না হন সে ব্যবস্থা করার দাবি এসেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে। আজ বুধবার আওয়ামী লীগ আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে কমিটি। সেখানে এ দাবি জানানো হয়। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।সালাহউদ্দিন আহমদ বলেন, মতবিনিময়ে একটি অভিন্ন বক্তব্য এসেছে। দেশে যাতে ভবিষ্যতে কেউ গুমের শিকার না হয়, সে ব্যবস্থা যেন করা হয়। গুম সংক্রান্ত যেসব মামলা হয়েছে সেগুলোর যেন দ্রুত, সুষ্ঠু বিচার হয়।
যারা গুমের শিকার হয়ে এখনো ফিরে আসনেনি তাঁদের পরিবারের জন্য সহায়–সম্পত্তির ব্যবস্থা করার আবেদনও করেছেন।সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ইতিমধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।