নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ১১–দলীয় ঐক্যের প্রতিনিধিদলের বৈঠক। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য বলেছে, নির্বাচন কমিশনের (ইসি) বাস্তব পরীক্ষা হবে আগামীকাল (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে। এ নির্বাচনের মধ্য দিয়েই বোঝা যাবে বর্তমান ইসি স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে কি না।ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করে ১১–দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে তারা এ বক্তব্য তুলে ধরেছে।
বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান।ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবরজামায়াতের এই নেতা জানান, তাঁরা এর আগেও ইসির সঙ্গে দেখা করে কিছু অভিযোগ দিয়েছিলেন। সেসবের কিছু বিষয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বড় অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের বৈঠকে ইসি তাঁদের আশ্বস্ত করেছে।
কিন্তু আগামীকাল ভোটের মাঠে যদি বাস্তবতার সঙ্গে এই আশ্বাসের মিল না পাওয়া যায়, তাহলে তাঁরা ধরে নেবেন, এটি ছিল ‘আইওয়াশ’।আগামীকালই নির্বাচন কমিশনের পরীক্ষা হবে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।