নির্বাচনের ফল প্রকাশের পর সমর্থকদের সঙ্গে উল্লাস করছেন ইলিজা। ২৫ অক্টোবর ২০২৬, বেলগ্রেড
সার্বিয়ায় গত রোববার অনুষ্ঠিত ঐতিহাসিক পার্লামেন্ট নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থিত দল স্টুডেন্ট লিস্টের প্রার্থীরা জয়ী হয়েছেন। নেতৃত্বহীন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ ও তাঁর দল ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছে। এখন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কাকে প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে। অন্তত চারজনের নাম প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আছে।
স্টুডেন্ট লিস্টের বিজয়ী প্রার্থীদের মধ্যে শিক্ষার্থীদের তালিকায় থাকা কয়েকজন উল্লেখযোগ্য প্রার্থীকে নিয়ে আলোচনা করা যাক।সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর দেজান সোসকিচ৫৯ বছর বয়সী দেজান সোসকিচ হচ্ছেন অর্থনীতিবিদ এবং বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনুষদের অধ্যাপক। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
আইনগত কিছু সংশোধনী প্রতিষ্ঠানের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে—এই অভিযোগে তিনি পদত্যাগ করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।