আলভারেজকে দলে নেওয়ার চেষ্টার ঘটনায় জরিমানা দিতে হবে বার্সেলোনাকে
জরিমানার অঙ্ক ৬০২ ইউরো। প্রতি ইউরো ১৩৮.২৫ বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় ৮৩ হাজার টাকার কিছু বেশি। আর এই জরিমানার রায়ের বিরুদ্ধেই আপিল করেছে এফসি বার্সেলোনা, সর্বশেষ অর্থবছরেও যে দলটি আয় করেছে প্রায় ১০০ কোটি ইউরো। তবে এই টাকাও দিতে রাজি নয় বার্সেলোনা। ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে।জরিমানার রায় আর আপিলের ঘটনাটির কেন্দ্রে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
সর্বশেষ দলবদল মৌসুমে তাঁকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু তাঁর ক্লাব আতলেতিকো মাদ্রিদের অভিযোগ, তাদের না জানিয়েই নিয়ম ভেঙে আলভারেজের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যেনতেন অভিযোগ নয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পাশাপাশি ফিফার কাছেও অভিযোগ দেওয়া হয়েছিল। ঘটনা তদন্তের পর স্প্যানিশ ফেডারেশন বার্সেলোনাকে জরিমানা করেছে।
তবে অঙ্কটা এতই ছোট যে শাস্তির চেয়ে জরিমানার পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ হাসাহাসি করছেন।আরএফইএফ তদন্ত করে পেয়েছে, আতলেতিকোর অভিযোগ সঠিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।