advertisement
advertisement

কাব্যকুহক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
কাব্যকুহক

অলংকরণ এস এম রাকিবুর রহমান

advertisement

অপার ভাবনাগুলো ধুলোমলিনতা ঝেঁটিয়ে বিদায় দিয়ে তবু কোনো কথা যদি টোকে করোটির নিবিড় গহ্বর আর সুনিপুণ গুণে মুছে গড়বড় গোপনে গড়বে যদি একটি ঠিকানা একদিন ঠিকানাটি মানবে না মানা একদিন কাশবন কাগজের বুকে নিজের অজান্তে শান্ত কলমের মুখে মুখর নির্ঝর হয়ে বয়ে যেয়ে সে-ই অবাক কাব্যিক কথা কিছু তো বলবেই করোটি কুটির ঘিরে শিরা কি ধমনি বাহিত ভাষায় প্রীত কবিতা এমনই

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর