advertisement
advertisement

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

স্বর্ণপাম হাতে জাফর পানাহি। এএফপি

advertisement

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে নতুন একটি মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের আদালত। একই সঙ্গে তাঁর সম্পদ বাজেয়াপ্ত এবং দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বছর রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে এক বছরের কারাদণ্ড পেয়েছিলেন এই নির্মাতা। নতুন রায়ের ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছেন ৬৬ বছর বয়সী পানাহি।

তবে নতুন মামলায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বুধবার (২৮ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও মার্কিন সাময়িকী ভ্যারাইটি পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদকে পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, তাঁর মক্কেলের অনুপস্থিতিতেই আদালত নতুন রায় দিয়েছেন।

এমনকি শুনানির তারিখ সম্পর্কেও পানাহিকে আগে জানানো হয়নি।ব্যাংক হিসাব জব্দের পর জানা গেল রায় আইনজীবীর ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে হঠাৎ পানাহির ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর